ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ০৫:৪০ পিএম

বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিইডিপি-৪ (প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪) এর আওতায় এই উপকরণগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মামুন মুন্সী, উম্মে সালমা, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, মো. আবুল কালাম আজাদ, ইয়াছমিন আক্তার, মো. অহিদুর রহমান, সুরাইয়া আক্তার, মোর্শেদা বেগম ও কনক লতা দেবনাথসহ উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই ল্যাপটপ, মাল্টিমিডিয়া ও স্পিকার প্রদান করেছে। এগুলোকে আলমারিতে রেখে না দিয়ে প্রতিদিন শিক্ষাদানে ব্যবহার করতে হবে। প্রতিটি শিক্ষককে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে এবং শিক্ষার্থীদেরও এর সঙ্গে পরিচিত করে তুলতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে সুযোগ পেয়েছি, আজ তা প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।”

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকার তুলে দেন।

ইএইচ

Link copied!