ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাদুল্লাপুরে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

অক্টোবর ৮, ২০২৫, ০৫:০৮ পিএম

সাদুল্লাপুরে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত এনামুল হক ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং আজগর আলীর নাতি। সে ধাপেরহাট মনি কৃষ্ণসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষি মাঠে যান। এসময় তাকে বিষধর সাপ দংশন করে। বিষয়টি সে পরিবারের লোকজনের নিকটে চেপে (স্বীকার হয়নি) যায়। রাতে গোসল করে এবং খাবার খেয়ে শুয়েও পরে।

রাত্রি ১১ ঘটিকার দিকে সে মাথা, বুকে ব্যথা, বমিবমি লাগছে, তার পায়ের উপর দিয়ে সাপের মত কিছু একটা গেছে বলে মা বাবা কে জানায়। তখন তার বাবা ও পরিবারের লোকজন সাপে কামড়ের বিষয়টি জানতে পারে। তখন পরিবারের লোকজন তাকে প্রথমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা জানায় পথেই তার মৃত্যু হয়েছে। 

চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে অনেকেই মন্তব্য করলে তার পরিবারের লোকজন জানায় আমাদেরকে সাপে কামড়ের বিষয়টি এনামুল জানায়নি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, এলাকাবাসী ও রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দীন।

তিনি জানান, এনামুল এ বছর এসএসসি পাস করে ধাপেরহাট মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজে এইচএসসিতে ভর্তি  হয়েছিল। সে তিন ভাই বোনের মধ্যে একমাত্র পুত্র সন্তান। আমরা তার মৃত্যেু গভীরভাবে শোকাহত তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 

এনামুলের অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতন, নেমে এসেছে শোকের ছায়া, অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।

মৃত্যু জেনেও পরিবারের লোকজন সান্ত্বনা দিতে ওযা ডেকে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন।

জেএইচআর

Link copied!