ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৫, ০৬:১৩ পিএম

মৌলভীবাজারে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

দিবসটি উপলক্ষে সোমবার মৌলভীবাজারে র‌্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‌র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে।

মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজার-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দীন, পিএফএম (এস)। মহড়া পরিচালনা করেন মৌলভীবাজার-১ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ্।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া।

প্রধান অতিথি বলেন, “ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ধরনের মহড়াগুলো অগ্নি-নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সবার এ সম্পর্কে ধারণা থাকা দরকার। সবাই যদি এ বিষয়ে সচেতন হয়, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।”

জেএইচআর

Link copied!