ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে ছাত্রদল নেতা অপি হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪২ এএম

হাটহাজারীতে ছাত্রদল নেতা অপি হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে মো. আফসার উদ্দীন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আফসার উদ্দীন কক্সবাজার সদরের পানখালী এলাকার কবির আহম্মদের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারীর সুজন কলোনিতে বসবাস করে আসছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “আফসার হত্যাকাণ্ডে অংশ নিয়ে নিজেও আহত হয়েছে। সে গোপনে ওই এলাকার ফতেয়াবাদ ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজীজের নেতৃত্বে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!