ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাটে ক্রীড়া অফিসের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

অক্টোবর ২১, ২০২৫, ০৫:২৫ পিএম

জয়পুরহাটে ক্রীড়া অফিসের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বি.এল উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর আয়োজনে দিনব্যাপী সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

এসময় উপস্থিত ছিলেন মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ বাবু প্রমুখ। 

টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করেন, ফাইনাল খেলায় মাহমুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ৪০ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সকল খেলোয়াড়ের মাঝে জার্সি, মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!