ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে স্কুল শিক্ষার্থী নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ১১:৫০ পিএম

হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে স্কুল শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের সংঘবদ্ধ পিটুনিতে মোহাম্মদ তানভীর (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে পৌরসভার পোরানো সদর ইউনিয়নের সামনে ঘটনাটি ঘটে।

নিহত তানভীর পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মুন্সি পাড়া সুলতান আহম্মদের বাড়ীর ওমান প্রবাসী মোহাম্মদ আব্দুল বারেকের পুত্র। সে পৌর এলাকার আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, সহপাঠীদের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হচ্ছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয়পক্ষকে বুঝিয়ে ঝগড়া মিটিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে তানভীরকে আটকিয়ে মারধর করে তার সহপাঠীরা। পরে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা বেগতিক হওয়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আবু তাহের বলেন, “আমার ভাতিজা খুবই শান্তশিষ্ট স্বভাবের। বিনা কারণে তাকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, “নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। আমরা জড়িতদের সনাক্ত করেছি এবং আশা করছি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।”

ইএইচ

Link copied!