ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে মহাসড়কের ফুটপাত উচ্ছেদে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৮:০৬ পিএম

রূপগঞ্জে মহাসড়কের ফুটপাত উচ্ছেদে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখলকৃত ফুটপাত উচ্ছেদে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেছে। 

শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় এ অভিযান চলে। এসময় আইন অমান্য করায় দশজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হকার, অস্থায়ী দোকান ও ফুটপাত দখলকারীদের স্থাপনা ভেঙে দেওয়া হয়। এসময় এএসপি ও থানার ওসি, হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।

অভিযানকালে ইউএনও বলেন, “ফুটপাত ব্যবসায়ীদের আগে থেকেই মাইকিং করে সতর্ক করা হয়েছে। কিন্তু যারা সরিয়ে নেওয়ার নির্দেশ অমান্য করে ফুটপাতে বসেছিল, তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক, যা বন্ধ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফুটপাত জনগণের হাঁটার জন্য, ব্যবসা করার জন্য নয়। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় কেউ ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের ফুটপাত ও পাশে হকাররা দোকান বসিয়ে পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছিল। প্রশাসনের এই উদ্যোগে আমরা স্বস্তি প্রকাশ করছি। তবে ভুক্তভোগীরা বলেন, “এটা হচ্ছে লোক দেখানো অভিযান। আমাদের সাথে অভিনয় করা ছাড়া অন্য কিছু নয়। আমরা প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধান চাই।”

ইএইচ

Link copied!