ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম বিআরটিএর হেলমেট বিতরণ ক্যাম্পেইন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৪৩ পিএম

চট্টগ্রাম বিআরটিএর হেলমেট বিতরণ ক্যাম্পেইন

জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এর উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" প্রতিপাদ্য নিয়ে, মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও চালকদের সচেতন করতে নেওয়া এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বুধবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে হেলমেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহীদের থামিয়ে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে হাতে তুলে দেওয়া হয় নিরাপদ হেলমেট।

এই উদ্যোগে সহযোগিতা করে চট্টগ্রাম পটিয়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, জেলা হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

বিআরটিএ কর্মকর্তারা বলেন, একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহারের উপকরণ নয় এটি জীবনের নিরাপত্তার প্রতীক। মানুষ যেন বাধ্য হয়ে নয়, বরং নিজের সুরক্ষার স্বার্থে হেলমেট ব্যবহার করে সেই অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ।

তারা আরও জানান, প্রতি বছর জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এবছর চালকদের জরিমানা নয়, বরং উৎসাহ ও সচেতনতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রধান লক্ষ্য।

এর আগে নগরীর জিইসি মোড়, নতুনব্রিজ মোড়সহ বিভিন্ন এলাকায়ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেছে বিআরটিএ।

জেএইচআর

Link copied!