ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, নগর ভবনে তালা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৫২ পিএম

রাজশাহীতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, নগর ভবনে তালা

বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। 

বুধবার সকালে তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সিটি করপোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মজুরি বাড়ানোর দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে তাদের দৈনিক মজুরি ৪৮৪ টাকা—যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে তারা জানান। তারা উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান, অথচ সিটি করপোরেশনের শ্রমিকরা বৈষম্যের শিকার।

সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের প্রায় আড়াই হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তারা দ্রুত দৈনিক মজুরি ৭৫০ টাকায় উন্নীত করার দাবি জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে:

  • সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা করা।
  • রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান।
  • প্রতিবছর উৎসব ভাতা চালু।
  • প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন পরিশোধ।
  • অভিযোগ নিষ্পত্তির লিখিত নিশ্চয়তা।
  • অবসরের সময় বিদায় সম্মান প্রদান।
  • নিয়োগ বাণিজ্য বন্ধ ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করা।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

জেএইচআর

Link copied!