ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বড়লেখায় প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসকে বিদায়ী সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৩৯ পিএম

বড়লেখায় প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসকে বিদায়ী সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের কর্মজীবন থেকে অবসরের উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকের আয়োজনে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়লেখা উপজেলা সভাপতি মীর মোহাম্মদ মুহিবুর রহমান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী সুপার সদস্য মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। 

উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, বড়লেখা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, শিক্ষিকা শান্তা ভট্টাচার্য, শিক্ষক জুবের আহমদ, সাবেক ব্যাংকার বাবুল চন্দ্র এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রতাপ কুমার দও।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক রনজিৎ কুমার দাসের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়। শিক্ষক ও অভিভাবকরা তার দীর্ঘ কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভকামনা জানান।

ইএইচ

Link copied!