ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বোরহানউদ্দিনে অবৈধ মাটি কাটায় দুই যুবকের দণ্ড

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৫, ০৪:২৫ পিএম

বোরহানউদ্দিনে অবৈধ মাটি কাটায় দুই যুবকের দণ্ড

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই যুবককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে তেতুলিয়া নদীর চরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাকিব (২৩), পিতা ছিদ্দিক মাঝি এবং বোরহানউদ্দিন পৌরসভার ৯নং ওয়ার্ডের ইদ্রিস (২৪), পিতা আলাউদ্দিন।

অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা তাৎক্ষণিক পরিশোধে ব্যর্থ হওয়ায় উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!