ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আইজিপি

নির্বাচনে নিরপেক্ষ থাকুন, আনুগত্য হোক দেশের প্রতি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

নভেম্বর ২, ২০২৫, ০৪:৩০ পিএম

নির্বাচনে নিরপেক্ষ থাকুন, আনুগত্য হোক দেশের প্রতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের আনুগত্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতি নয়; কেবল দেশের প্রতি থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় রাজশাহী পুলিশ লাইনসের ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের মূল দায়িত্বে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে পুলিশই সবচেয়ে বড় সহায়ক শক্তি।

তিনি আরও বলেন, যে সরকারই আসুক, দায়িত্বের বাইরে গিয়ে কাউকে ফেভার করা বা আগাম ধারণা নিয়ে কাজ করা যাবে না। একজন পুলিশ সদস্য হয়তো কাউকে ফেভার করলে তা প্রকাশ পাবে না, কিন্তু নিজের বিবেকের কাছে অবশ্যই জবাব দিতে হবে। পুলিশের সবচেয়ে বড় শক্তি হলো সততা ও পেশাগত দায়িত্ববোধ।

বাহারুল আলম বলেন, পুলিশের কাজ কঠিন হলেও বাধা, হুমকি বা আক্রমণের মুখে দায়িত্ব থেকে পিছু হটলে চলবে না। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত পুলিশ জীবন বাজি রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে। ৫ আগস্টের কঠিন বাস্তবতার মধ্যেও পুলিশ দায়িত্ব থেকে সরে যায়নি; বরং নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে।

আসন্ন নির্বাচনকালকে পুলিশের জন্য বড় পরীক্ষা ও সুযোগ হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, অতীতের ভুল সংশোধন করে সততা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। রাজশাহী রেঞ্জ ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!