ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

নভেম্বর ৪, ২০২৫, ০১:০১ পিএম

মহেশপুরে মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহের মহেশপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে এবং পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে সজীব মোটরসাইকেল চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেন। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্বা (আলমসাধু) গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!