ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আলতাফ হোসেন চৌধুরী

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৫, ০৮:৪২ পিএম

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা ভারতকে দিয়ে বাংলাদেশকে প্রেসার করাচ্ছে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সেটা সম্ভব না। শেখ হাসিনা এদেশে ২০ হাজার মানুষকে গুলি করেছে মেরেছে, ৩০ হাজার লোককে আহত করেছে, আমাদের ৬'শ সন্তান প্রায় অন্ধ হয়ে গেছে। আমাদের সন্তানদের আন্দোলনের মুখে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তার সাথে সাথে স্পিকার, মন্ত্রী, ৩'শ এমপি এমনকি তার ইমাম সাহেবরাও পালিয়ে গেছেন। যখন পৃথিবীর কোন দেশ আশ্রয় দেয় নাই, তখন তাদের আশ্রয় দিয়েছে ভারত।”

বুধবার বিকাল সাড়ে ৪টায় ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ছাদুমুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম শিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান ও আমড়াগাছিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রোকেয়া মতিন প্রমুখ।

তিনি আরও বলেন, “তারা আমাদের সমাজের প্রত্যেকটি পরতে পরতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। ‘র’ কিন্ত দূরদর্শী পরিকল্পনা করেছে এবং আমাদের কোমলমতি সন্তানদেরকে ‘র’ এর এজেন্ট হিসেবে রিক্রুট করার চেষ্টা করছে। আমাদের সন্তানরা যাতে তাদের পাতানো ফাঁদে পা না দেয় সেজন্য সকল অভিভাবককে সজাগ থাকতে হবে।”

জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ ৩ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!