ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৫, ০১:৪৮ পিএম

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সাথে উপজেলার সুবিদখালী বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় উপজেলার সুবিদখালী বাজার বণিক সমিতির আয়োজনে সুবিদখালী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুবিদখালী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ মো. বাহাউদ্দীন বেপারীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, ব্যবসায়ী গাজী মো. আতাউর রহমান ও মো. জামাল হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আমার বাড়ি এই মির্জাগঞ্জে, আমি আপনাদের সন্তান, আপনারা আমার ভাই। আসন্ন নির্বাচনে আমি এমপি নির্বাচিত হলে আপনাদের কোনো কাজে ঢাকায় পর্যন্ত যেতে হবে না। আপনাদের জন্য আমার বাড়ির দরজা দিন-রাত ২৪ ঘণ্টা এখনও খোলা আছে, ভবিষ্যতেও খোলা থাকবে।”

এ সময় ব্যবসায়ীরা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মাঠ পর্যায়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র সুবিদখালী বাজারের বিভিন্ন শ্রেণির প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!