ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে ৮০ বছর বয়সেও বিধবা রহিমার ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতার কার্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

নভেম্বর ৬, ২০২৫, ০৩:৩৬ পিএম

মধুপুরে ৮০ বছর বয়সেও বিধবা রহিমার ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতার কার্ড

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামের ৮০ বছর বয়সী বিধবা রহিমা বেগম আজও ভাতার কার্ড থেকে বঞ্চিত। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রহিমার বয়স অনেক হলেও, এখনও তার ভাগ্যে জুটেনি বিধবা বা বয়স্ক ভাতার সুবিধা।

রহিমা বেগম জানান, তার চার ছেলে সবাই বিয়ে করে আলাদা জীবন শুরু করেছেন। সম্প্রতি প্রায় ৬–৭ মাস আগে স্বামী মৃত্যুবরণ করেন। বাড়ির ভিটা ছাড়া আবাদি জমি না থাকায় সংসারে অভাব-অনটন লেগে আছে।

তিনি আরও বলেন, “এক বছর আগে ভাতার জন্য আবেদন করেছি, তবে এখনও কোনো ভাতার কার্ড পাইনি। মৃত্যুর আগে আমার জন্য ভাতার কার্ডের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

স্থানীয়রা জানাচ্ছেন, বিধবা ও বয়স্কদের জন্য সরকারি এই প্রণোদনা ব্যবস্থা পৌঁছে দিতে প্রশাসনের যথাযথ মনোযোগ প্রয়োজন।

ইএইচ

Link copied!