অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি
নভেম্বর ৯, ২০২৫, ০৪:৫০ পিএম
গাজীপুর মহানগরের কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকা ও আনন্দ টেলিভিশনের কোনাবাড়ি প্রতিনিধি অজয় সরকার ঝুটন।
শনিবার কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে দুপুরে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার ঝুটন ও তৌফিক ইসলাম। নির্বাচনে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার ঝুটন পান ১৯ ভোট। ১৪ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন অজয় সরকার ঝুটন।
এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মোহাম্মদ মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মানিক মিয়া।
ইএইচ