ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্রের ম্যুরাল উদ্বোধন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

নভেম্বর ১৩, ২০২৫, ০৫:২৩ পিএম

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্রের ম্যুরাল উদ্বোধন

“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে” এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অরণখোলা ইউনিয়নে অবস্থিত ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ। নতুন মাঠে দৌড়ঝাঁপে মেতে ওঠে তারা। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!