ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরদীতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অবৈধ মৎস্য ফিড জব্দ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৫, ০৬:৪৭ পিএম

ঈশ্বরদীতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অবৈধ মৎস্য ফিড জব্দ

পাবনার ঈশ্বরদীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস হতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৯০ বস্তা অবৈধ মৎস্য ফিড জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলোবাগ মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস হতে অবৈধ মৎস্য ফিড দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে, এমন খবর পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় তিনি মালামাল জব্দ করেন।

আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি থেকে বসুন্ধরা মৎস্য ফিড নামে ১৯০ বস্তা অবৈধ ও নিম্নমানের ফিড দেশে বিভিন্ন বাজারে পাঠানোর জন্য আনা হচ্ছিল। প্রতিটি বস্তায় ভাসমান ফিড ২৫ কেজি এবং ডুবন্ত ফিড ২৫ কেজি করে রয়েছে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামাল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, গুণগত মান ভালো হলে তা মৎস্য চাষিদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে, আর নিম্নমানের হলে ধ্বংস করা হবে।

ইএইচ

Link copied!