ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কোনাবাড়িতে ঘরের মধ্যে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশেই গুরুতর আহত স্বামী

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

নভেম্বর ১৯, ২০২৫, ০৪:৫৯ পিএম

কোনাবাড়িতে ঘরের মধ্যে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশেই গুরুতর আহত স্বামী

গাজীপুর সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের কোনাবাড়ী নোওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরান হোসেনকে উদ্ধার করে নগরীর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। নিহত রহিমা বেগম তার স্ত্রী। 

জানা যায়, ইমরান হোসেন পেশায় কসাইয়ের কাজ করতেন। অপরদিকে স্ত্রী ছিলেন গৃহিণী। এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) পাপন হোসেন জানান, তাদের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!