ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি, পথচারী নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

নভেম্বর ২০, ২০২৫, ০৭:২২ পিএম

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি, পথচারী নিহত

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এর রেলিং ভেঙে টয়োটা হ্যারিয়ার ব্র্যান্ডের একটি গাড়ি নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে থানার নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। 

একই ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, প্রাইভেট কারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশ, বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ার কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!