ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলার লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

নভেম্বর ২৬, ২০২৫, ০৯:৫৩ পিএম

মধুপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলার লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক উদ্ধার প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহড়া দিয়েছেন।

বুধবার দুপুরে মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশগ্রহণ করেন।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। 

এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী, এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সুধি মহল এবং এলাকার গণ্যমান্য লোকজন।

ইএইচ

Link copied!