ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর)

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর)

নভেম্বর ২৮, ২০২৫, ০৪:১২ পিএম

বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক নারী অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “নারী সমাজ দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি। নৈতিক সমাজ গঠনে শিক্ষিত ও সচেতন নারীর বিকল্প নেই।”

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করছে।

তার ভাষায়, “আগামী নির্বাচনে দায়িত্বশীল নারী ভোটারদের অংশগ্রহণ সঠিক নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যোগ্য, সৎ এবং জনগণের কল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা অপরিহার্য।”

নারীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “একটি সচেতন ভোটই দেশ ও সমাজের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য সঠিক প্রার্থীকে ভোট দিন।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার সভানেত্রী শাহানাজ জান্নাত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি (মহিলা বিভাগ) শাহনাজ শেলী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা এ কে এম আফজাল হোসেন, আমির, জামায়াত বাগাতিপাড়া উপজেলা শাখা।

বক্তারা নারীর ক্ষমতায়ন, সামাজিক ভূমিকা, সচেতন ভোট প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সমাবেশ শেষে নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!