ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

নভেম্বর ৩০, ২০২৫, ০২:১৫ পিএম

দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দশম গ্রেডের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম গ্রেডসহ ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রোববার সকাল ৯টা থেকে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। (এখানে একটি অতিরিক্ত 'থেকে' শব্দ ছিল যা সম্পাদনার স্বার্থে বাতিল করা হয়েছে।)

কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোরের বিভিন্ন সেবা ব্যাহত হয় বলে জানান সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ও বিভিন্ন ইউনিয়নের মেডিকেল টেকনোলজিস্ট গণ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দায়িত্ব ও কাজের পরিমাণ অনেক হলেও পদোন্নতি, বেতন গ্রেড ও সুযোগ-সুবিধায় তারা বঞ্চিত। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি পূরণ না হলে শাট ডাউনের মাধ্যমে ধারাবাহিক আন্দোলনে যাওয়া হবে। এতে দেশের সব হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থা আরও ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

কর্মবিরতিতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরাও একাত্মতা প্রকাশ করেন।

ইএইচ

Link copied!