ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)

মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)

নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৫৯ পিএম

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে ‘জয় বাংলা’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। 

রোববার ভোর ৫টার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মুরাদ ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় হতে মিছিল নিয়ে ধোপার দীঘির পাড় আসে। 

এ সময় মিছিলে স্লোগান দেয়, "অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না", "শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে", "চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে", "জয় বাংলা জয় বঙ্গবন্ধু"। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের মিছিলের ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মুঠোফোনে জানান, "মিছিলের বিষয়টি মাত্র শুনলাম। আমরা মিছিলের খবরটি আগে পায়নি। তবে যারা মিছিলটি করেছে তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"

ইএইচ

Link copied!