ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি

শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি

ডিসেম্বর ২, ২০২৫, ১২:০৩ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!