ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৪৩ পিএম

প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ

রংপুরে প্রাথমিক শিক্ষার নাজুক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সফরের তৃতীয় দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ। প্রাথমিকের শিক্ষকদের মধ্যে ডেডিকেশনের অভাব রয়েছে।

দক্ষতা উন্নয়ন কার্যক্রমের দুর্বলদিক তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ কাঠামো যুগোপযোগী নয়। তিনি জানান, সবচেয়ে কম বেতনে যারা বিদেশে চাকরিতে যায়, তারাই বিদেশ যেতে সবচেয়ে বেশি টাকা খরচ করেন।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই বিদেশ যাওয়ার আগে আমরা যে প্রশিক্ষণ দিই, বিদেশে সেই সব কাজের কোনো চাহিদাই নেই।

কোনো বিদেশী নিয়োগদাতা যদি বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নে আগ্রহ দেখায়, তবে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র তাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও জানান তিনি।

উত্তরবঙ্গ থেকে বৈদেশিক কর্মসংস্থান কমে যাওয়ার বিষয়েও মত দেন পররাষ্ট্র উপদেষ্টা।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, যে প্রার্থীর হারার সম্ভাবনা থাকে, তারাই সাধারণত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তিনি সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তরের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!