ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিক্যালে তর্কে জড়ানো চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ ডিজির

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:০৩ পিএম

ময়মনসিংহ মেডিক্যালে তর্কে জড়ানো চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ ডিজির

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যের ডিজি আবু জাফর হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলে ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মণ তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং উর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

ডা. ধনদেব অভিযোগ করেন, আপনার দুই দিন আসার কথা ছিল, আপনি আসেননি। সব অব্যবস্থাপনার দায় নিচের সারির কর্মীদের ওপর চাপানো হয়। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ডিজির সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় ডিজি আবু জাফর ডা. ধনদেব বর্মণকে বহিষ্কারের নির্দেশ দেন। ঘটনাটি হাসপাতালে উপস্থিত চিকিৎসক, কর্মচারীসহ সবার মাঝে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে।

স্বাস্থ্যসেবা খাতে চলমান অব্যবস্থাপনা, চাকরিচ্যুতির আতঙ্ক এবং মত প্রকাশে বাধার অভিযোগকে সামনে এনে চিকিৎসক সমাজে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেএইচআর

Link copied!