ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মো. নুরুল আমিন (নুর), খুলনা

মো. নুরুল আমিন (নুর), খুলনা

ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:৪৪ পিএম

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। 

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, "দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজেকে দিয়ে দুর্নীতি দমন শুরু করতে হবে। আমরা যদি নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে এবং সততার চর্চা করতে পারি, তাহলে এ ব্যাধি থেকে মুক্ত হতে পারব। যে দুর্নীতি করে, তার বিবেক সঠিকভাবে কাজ করে না, মরে যায়। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে, দুর্নীতি দমনে ভালো কিছু হবে। অন্যের হক আদায় করে দায়িত্ব পালন করতে পারলে, দুর্নীতি দমনে আইনের প্রয়োজন হবে না।"

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।

এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!