ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কামারখন্দে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড: পুড়লো ৫টি গরু

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ)

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ)

ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৪৬ পিএম

কামারখন্দে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড: পুড়লো ৫টি গরু

সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেল ৫টি গরু। এতে ১২-১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারির।

ঘটনাটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান।

ক্ষতিগ্রস্ত খামারি আব্দুর রাজ্জাক জানান, "আমার খামারে ৭টি গরু ছিল। এরমধ্যে পাঁচটি গাভী, একটি বাছুর ও একটি ষাঁড় গরু ছিল। তারমধ্যে ৪টি গাভী গর্ভবতী ছিল। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি গর্ভবতী গাভী, একটি ষাঁড় ও একটি বাছুর ছিল। সবমিলিয়ে আমার ১২-১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আহত গরু দুটির অবস্থাও আশঙ্কাজনক।"

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান আলী জানান, রাতের ঘটনায় খবর পেয়ে দু’টি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে সহায়তা আসলে ক্ষতিগ্রস্ত কৃষক খামারিকে প্রদান করা হবে।

ইএইচ

Link copied!