পনির ভুইয়া, সোনারগাঁও
ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৩০ এএম
নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলায় যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে সোনারগাও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সরকারী কর্মসূচির আলোকে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিকুর আহম্মেদ ও ফাইরুজ তাসনিম, সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা পৌকশলী আলমগীর চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার সহ সকল দপ্তরের প্রধানগণ সহ অনেকে উপস্হিত ছিলেন। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন বক্তারা।
জেএইচআর