ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:২৫ পিএম

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিনসহ রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ড সচিবগণ।

এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সোনাদিঘি জামে মসজিদ, নগর ভবন মসজিদসহ মহানগরীর সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!