ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কামারখন্দে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:০৫ পিএম

কামারখন্দে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কামারখন্দে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ২১টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ২৯৩ জন, তৃতীয় শ্রেণির ১৯৫ জন, চতুর্থ শ্রেণির ২২৩ জন ও পঞ্চম শ্রেণির ২৩৫ জনসহ সর্বমোট প্রায় ৯৪৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, এ বছর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেধা বৃত্তির আয়োজন করা হয়েছে এবং মোটামুটি সবাই উৎফুল্লভাবে তাতে অংশগ্রহণ করেছে। বিগত বছরগুলোতে পরীক্ষা না থাকায় পড়াশোনা স্থবির হয়ে পড়েছিল। মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে সহজেই মেধাবীদের খুঁজে বের করা সম্ভব।

এছাড়াও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে সরকারকে এই বার্তা দিতে চাই যে সকল শিশু এ দেশের শিশু এবং সকলের সমান শিক্ষা পাওয়ার অধিকার আছে। কিসের কিন্ডারগার্টেন, কিসের সরকারি ও বেসরকারি সকল শিশুকে পরীক্ষায় অংশগ্রহণ করানো উচিত। এখন সরকার যেহেতু আমাদের পরীক্ষা থেকে বঞ্চিত করেছে, আমরা সেখান থেকে বেরিয়ে এসে কিন্ডারগার্টেন প্লাস বেসরকারি শিক্ষার্থী যাদের আগ্রহ আছে তাদের পরীক্ষায় বসিয়েছি। কিন্ডারগার্টেনকে আলাদা না করে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি সকল শিশুকে সরকারি প্রাথমিক বৃত্তি বা মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।

ইএইচ

Link copied!