ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তাড়াশে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

লিটন আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ)

লিটন আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ)

ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৩১ পিএম

তাড়াশে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে জালনোটের বিস্তার রোধ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বগুড়ার উদ্যোগে ও সোনালী ব্যাংক তাড়াশ শাখার সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।

সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্চিত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। 

তিনি জালনোট সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, "জালনোট দেশের অর্থনীতির জন্য বড় হুমকি। আসল নোট চেনার কৌশলগুলো জানা থাকলে প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব।" এছাড়া তিনি জালনোট বহন বা প্রচলনের কঠোর শাস্তি সম্পর্কেও উপস্থিত অংশীজনদের সচেতন করেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে জালনোট শনাক্তকরণের সূক্ষ্ম কৌশলগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার। 

সোনালী ব্যাংক তাড়াশ শাখার ব্যবস্থাপক শাহীন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক হাসিবুর হাসান।

অনুষ্ঠানে এক হাজার ও পাঁচশত টাকার নোটসহ বিভিন্ন কাগুজে মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো হাতে-কলমে প্রদর্শন করা হয়। কর্মশালা শেষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ইএইচ

Link copied!