ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে জজকোর্ট সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:২৩ পিএম

ফেনীতে জজকোর্ট সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনী সদর উপজেলার ফতেহপুর রেললাইনের পাশে ঝোপের মধ্যে জজকোর্টের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত এনামুল হক সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের বারাহিপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গাছের সঙ্গে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্বজনদের দাবি, সকাল ৭টার দিকে এনামুল হক বাসা থেকে বের হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা এনামুলের লাশ উদ্ধারের খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে এসে তারা মরদেহ শনাক্ত করেন। তাদের ধারণা, এনামুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, পুলিশ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেএইচআর

Link copied!