ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র দাখিল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:২৪ পিএম

সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক ধানের শীষ প্রতীক নিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার দুপুরে তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম তার মনোনয়নপত্র গ্রহণ করেন। 

মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার উদাত্ত আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ভিপি আয়নুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান এবং পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র জমা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি আয়নুল হক। 

তিনি বলেন, “নির্বাচনী এলাকার মানুষ আজ দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আনন্দিত। আমি আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় তিনি দলের সকল স্তরের নেতা-কর্মীকে অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।

ইএইচ

Link copied!