ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অটোচালক হত্যার প্রতিবাদে শশীভূষণে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

সেলিম রানা, দক্ষিণ আইচা (ভোলা) 

সেলিম রানা, দক্ষিণ আইচা (ভোলা) 

জানুয়ারি ২, ২০২৬, ০৭:২০ পিএম

অটোচালক হত্যার প্রতিবাদে শশীভূষণে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

অটোচালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শশীভূষণ থানা অটো মালিক ও চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শশীভূষণ বাজার সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটো ড্রাইভার আবুবকর ছিদ্দিককে (বলি) পার্শ্ববর্তী উপজেলা লালমোহনের গজারিয়ায় আসা-যাওয়ার জন্য রিজার্ভ ভাড়া করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পথিমধ্যে তাঁকে হত্যা করে তাঁর চালিত অটো বোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় তারা।

বক্তারা আরও বলেন, "আমরা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট নেতৃবৃন্দ। তাঁরা হলেন, শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুবদল নেতা মাহে আলম, শশীভূষণ থানা কৃষক দলের সভাপতি কামাল উদ্দিন, শশীভূষণ থানা চালক দলের সভাপতি আবুবকর ছিদ্দিক বন্ধুকশী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা প্রমুখ।

মানববন্ধনে অটো বোরাক মালিক ও শ্রমিক সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!