ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০১:৩৫ পিএম

মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় চলমান অভিযানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. তাজুল ইসলাম (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

রোববার রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন।

তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে জানিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!