সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া
জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৩৯ পিএম
গাজীপুর জেলার কাপাসিয়া 'উপজেলা গার্লস গাইডের' আয়োজনে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের পরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
গার্লস গাইডের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্লস গাইডের আঞ্চলিক কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আঞ্জুমান আরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, জেলা কমিশনার ও রানী বিলাস মনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জোবেদা আখতার, গার্লস গাইডের কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস হাবিব, রওশন আক্তার হায়দার এবং কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।
ইএইচ