ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুজিবনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৩৫ পিএম

মুজিবনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকেলে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামনগর গ্রামে বিএনপির ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রায় ১৫০ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজিমুদ্দিন গাজী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আরমান আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ, রমজান আলী, ইসরাফিল গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ইউনিয়ন পরিষদ থেকে তেমন কোনো বরাদ্দ পাননি। তবে প্রতি বছরই নিজ উদ্যোগে শীত মৌসুমে তার ওয়ার্ডের গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সামর্থ্য থাকলে ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!