ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৬, ০৩:২১ পিএম

৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আলীনগর সীমান্তে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!