ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটিয়ায় নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়লেন এলডিপির প্রার্থী এয়াকুব আলী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:০০ পিএম

পটিয়ায় নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়লেন এলডিপির প্রার্থী এয়াকুব আলী

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল করেও রেহাই পেলেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী। 

নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র নামঞ্জুরের আদেশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়। শুনানি শেষে কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে এলডিপির প্রার্থী হিসেবে এম এয়াকুব আলীর অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।

এর আগে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই বাছাইয়ের দিন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা ঋণখেলাপির দায়ে পটিয়া আসনে এলডিপির এম এয়াকুব আলীসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এদের মধ্যে তিনজন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনে এম এয়াকুব আলীর দায়ের করা ২৫৮/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল আবেদন খারিজ করে দিয়ে মনোনয়নপত্র নামঞ্জুরের আদেশ বহাল রাখেন। এতে করে নির্বাচনী ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি।

পটিয়া আসনে আপিল করা অপর দুই প্রার্থীর আপিল শুনানি আগামী ১৪ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মুনছুর আলম বলেন, এখনো শুনানির রায়ের কপি আমাদের হাতে পৌঁছায়নি, তাই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তবে যতটুকু জেনেছি, ১৮ জানুয়ারি আরেকটি শুনানি হওয়ার কথা রয়েছে।

ইএইচ

Link copied!