ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাঘাটায় টপসয়েল কর্তন ও পরিবহনে ৬০ হাজার টাকা জরিমানা

ইয়ামিন হাসান, সাঘাটা

ইয়ামিন হাসান, সাঘাটা

জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:০৫ পিএম

সাঘাটায় টপসয়েল কর্তন ও পরিবহনে ৬০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে কৃষি জমি থেকে টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার ও মাটি পরিবহনে অন্য এক যানবাহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লাল উদ্দিন নামে এক ব্যক্তিকে কৃষি জমির টপসয়েল অবৈধভাবে কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। 

এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত।

এদিকে অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমির টপসয়েল রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে গত বুধবার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার বন্ধ করে দেয় প্রশাসন। 

অভিযানের সময় পুলিশ সদস্যদের সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং সম্পূর্ণভাবে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে। 

এ ছাড়া ওই দিন সন্ধ্যায় কৃষি জমির টপসয়েল বহনকারী একটি কাকড়া গাড়িকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত বলেন, অবৈধ বালু উত্তোলনকারী ও টপসয়েল বহনকারী কাকড়া গাড়ির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, সাঘাটায় কোনো ধরনের অন্যায় ও অনিয়ম চলতে দেওয়া হবে না। প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

প্রসঙ্গত, সাঘাটায় দীর্ঘদিন ধরে একটি মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন আইনের কঠোর অবস্থান থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে। 

এ বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা হলে তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং অভিযান আরও জোরদার করার দাবি জানান।

ইএইচ

Link copied!