ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নদীর বালু বহনকালে কাকড়াসহ দুই চালক আটক, ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সাঘাটা প্রতিনিধি

সাঘাটা প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৫৫ পিএম

নদীর বালু বহনকালে কাকড়াসহ দুই চালক আটক, ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইটি কাকড়া ট্রাক্টর জব্দসহ দুই চালককে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় প্রত্যেক চালককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রী রতন কুমার দত্ত। 

অভিযানের সময় ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা ঘোষপাড়া এলাকায় নদীর তীর থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ চালককে আটক করা হয়। পরে অভিযানে ফেরার পথে বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে আরও একটি বালুবাহী ট্রাক্টর ও চালককে আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আটক চালকরা কোনো বৈধ অনুমোদন ছাড়াই নদীর বালু উত্তোলন ও পরিবহন করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

পরবর্তীতে শনিবার সকালে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত ট্রাক্টর কাকড়া দুটি আটক চালকদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!