কুমিল্লা প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬, ০২:২১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থানাধীন মাধাইয়া বাজারে ঢাকাগামী লেইনের চেকপোস্ট থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব জব্দ করা হয়। পরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কুমিল্লার দিক হতে আসা ঢাকা গামী এশিয়া এয়ারকন এসি (বাস নং- ঢাকা মেট্রো -ব-১৫-৬৯৮৬) নামে একটি গাড়িতে অভিযান পরিচালনাকালে একটি কাপড়ে মোড়ানো শপিং ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
এসময় পিস্তল ও গুলি বহন করা দুজন যাত্রীকে আটক করা হয়। তারা হলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ খোলা এলাকার বাসিন্দা চিশতি ও সোনারগাঁওয়ের মনার কান্দি এলাকার হাবিবুর রহমান শাকিল।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা উভয়ে এলোমেলো তথ্য দিতে থাকে। অতঃপর তাদের সাথে থাকা মোবাইল ফোন তল্লাশি করে উভয়ের মোবাইলে অস্ত্র কেনাবেচার তথ্য পাওয়া যায়।
সাক্ষীদের সামনে তাদের মোবাইলের অস্ত্র বেচাকেনা তথ্য জিজ্ঞাসা করলে তারা একপর্যায়ে স্বীকার করে উভয়ে যোগসাজশে অস্ত্রটি কুমিল্লা হতে ক্রয় করে বিক্রয়ের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রেখে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।
এ সংক্রান্তের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে বলেও পুলিশ জানায়।
এএন