ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় অটোরিকশা চুরির সময় জনতার হাতে একজনকে আটক

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০২:৪৬ পিএম

কেন্দুয়ায় অটোরিকশা চুরির সময় জনতার হাতে একজনকে আটক

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় সোহেল নামে এক চোরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার ভোরে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে ঘটে। 

আটককৃত ব্যক্তির নাম সোহেল মিয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

নুরুল ইসলামের ছেলের একটি অটোরিকশা চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হন এক ব্যক্তি। পরে এলাকাবাসী তাকে ঘিরে ধরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে নুরুল ইসলামের বাড়ী থেকে তার ছেলের অটোরিকশা চুরির চেষ্টার সময় সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করেন। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, আমরা খবর পেয়ে সন্দেহ জনক মনে করে এক অটোরিকশা চোরকে আটক করে থানায় নিয়ে আসি।

অটোরিকশা চোর থানা হেফাজতে রয়েছে। বাদী মামলার প্রস্তুতি নিচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জেএইচআর

Link copied!