ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাকালুকি হাওরের ভূমি ব্যবহার পরিকল্পনা নিয়ে বড়লেখায় মতবিনিময়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০২:১৪ পিএম

হাকালুকি হাওরের ভূমি ব্যবহার পরিকল্পনা নিয়ে বড়লেখায় মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওর অঞ্চলের অংশগ্রহণমূলক ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বাথান মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সুজানগর ইউনিয়নের দশঘরি এলাকায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং সিএনআরএস-নবপল্লব প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আবজাল ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেদোয়ানুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল, সিএনআরএস নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার শাহাদাত হোসেন, শ্যামল কান্তি বৈদ্য ও সমাজসেবক মো. শায়েস্তা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা হাওরের কান্দা দখল রোধ এবং বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য বাথান মালিকসহ স্থানীয় অংশীজনদের অংশগ্রহণ জরুরি।

ইএইচ

Link copied!