অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী
জানুয়ারি ৩০, ২০২৬, ০২:৫৮ পিএম
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচ প্রিসি ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুরের পূবাইলে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ড্যান্ট সুব্রত কুমার সাহাসহ অত্র প্রতিষ্ঠান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ বছর ১৪তম ব্যাচের ৭৯ জন ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে। এ বছর সার্বিক কৃতিত্বের জন্য নটিক্যাল ক্যাডেট হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে মোহাম্মদ ফাহিম ফয়সাল এবং শ্রেষ্ঠ নটিক্যাল ক্যাডেট হিসেবে সিলভার পদক প্রাপ্ত হয়েছে শেখ তাসবিহ কবির সম্পদ ও শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট হিসেবে সিলভার পদক পেয়েছে তানভিরুল ইসলাম।
এ ছাড়া পদক প্রাপ্তদের মধ্যে সার্বিক কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ নটিক্যাল পদক একজনকে দুই লক্ষ টাকা এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট দুইজনকে এক লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির ক্যাডেটদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজের মাধ্যমে পাসিং আউট অনুষ্ঠান সমাপ্তি হয়।
ইএইচ