ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাইবান্ধা-৫ আসনে ফারুক আলম সরকারের নির্বাচনী সভা ও উঠান বৈঠক

সাঘাটা প্রতিনিধি

সাঘাটা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:১৬ পিএম

গাইবান্ধা-৫ আসনে ফারুক আলম সরকারের নির্বাচনী সভা ও উঠান বৈঠক

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী সভা ও একাধিক উঠান বৈঠক করেছেন। 

শুক্রবার ভরতখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক আলম সরকার বলেন, নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সভায় অন্যদের মধ্যে গাইবান্ধা জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম ও ভরতখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিন জুমার নামাজ আদায় শেষে উল্যাবাজার জামে মসজিদসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী উঠান বৈঠক করেন ফারুক আলম সরকার। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!