ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের ধানের শীষের মিছিল

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৫ পিএম

মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের ধানের শীষের মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে বর্ণাঢ্য মিছিল করেছে মধুপুর মেম্বার কল্যাণ ফোরাম। 

রোববার বিকেলে মধুপুর উপজেলা মেম্বার কল্যাণ ফোরামের আয়োজনে মধুপুর সরকারি রানী ভবানী পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে এ মিছিল বের হয়।

দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বাররা রানী ভবানী উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন। 

পরে মেম্বার কল্যাণ ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুলতানের নেতৃত্বে ধানের শীষের মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর আনারস চত্বর হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা মেম্বার ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুলতান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন ও প্রধান উপদেষ্টা নাজিম উদ্দীনসহ উপজেলা মেম্বার ফোরামের সকল সদস্যরা।

ইএইচ

Link copied!